এইচএসসি রসায়ন ১ম পত্র, ২য় অধ্যায়। গুণগত রসায়ন HSC রসায়নের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটি, অঙ্কও এখানে অনেক: কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন বর্ণালি, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, আয়ন শনাক্তকরণ, ক্রোমাটোগ্রাফি। এই বই পুরো অধ্যায়কে ১৮টি টপিকে ভাগ করে প্রতিটি টপিকের সব ধরনের প্রশ্ন এক জায়গায় এনেছে।
বুটেক্স থেকে বি.এসসি. ইন ইঞ্জিনিয়ারিং, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থিওরেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে এম.এসসি.। নবম শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত রসায়ন পড়ান, ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিংয়েও অনেক বছর ধরে পড়াচ্ছেন। পড়ান বেসিক থেকে, শর্টকাটে নয়।
প্রোফাইল দেখুন →