রসায়ন দরবার চালান মুজাহিদ স্যার আর জাফর স্যার। এখানে পড়ানো হয় নবম-দশম, একাদশ-দ্বাদশ আর ভার্সিটি-বুয়েট ভর্তি পরীক্ষার রসায়ন। ঢাকায় আমাদের তিনটা ব্রাঞ্চ: ফার্মগেট, মোহাম্মদপুর আর বনশ্রী। ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য আছে আমাদের All in One বই আর ইউটিউবের ফ্রি ক্লাস।
শর্টকাট আর ওয়ানশটের এই সময়েও প্রত্যেক শিক্ষার্থীর রসায়নের বেসিক যেন পাকা হয়। তাই প্রতিটা ক্লাস শুরু হয় ২০ MCQ-এর পরীক্ষা দিয়ে, স্কুলের আগেই সিলেবাস শেষ করা হয়, আর কেউ পিছিয়ে পড়লে তার জন্য থাকে ফ্রি এক্সট্রা ক্লাস।
দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী যেন রসায়ন বুঝে পড়ে, আর বোর্ড পরীক্ষা থেকে বুয়েট-ভার্সিটির ভর্তি পর্যন্ত নিজের ওপর ভরসা রেখে এগোতে পারে।
মুজাহিদ স্যার বুটেক্স থেকে বি.এসসি. ইন ইঞ্জিনিয়ারিং আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থিওরেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে এম.এসসি. করেছেন। জাফর স্যার পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন উদ্ভাস ও ইউসিসি-র সিনিয়র কেমিস্ট্রি ইন্সট্রাক্টর। দুজনেই অনেক বছর ধরে ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিংয়ে পড়াচ্ছেন। রসায়ন দরবারের বয়স এখন ৬ বছরের বেশি।